ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ৩

ads

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটারসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১১ নবেম্বর) সকালে টাঙ্গাইল থেকে আরিচা যাওয়ার আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি

নিশ্চিত করেছেন নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান। নিহতরা হলেন, দেলদুয়ার উপজেলার বানারিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার ছানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আবদুল মান্নানের মেয়ে মমতা হীরা সুকর্ণ (১৫), টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (১৮)। পুলিশ জানায়, প্রেমঘটিত কারনে তারা গভীর রাতে মোটরসাইকেল যোগে পালাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ads
ads
ads

Our Facebook Page